![]() |
| Euro Kids Pre School - নিজস্ব ছবি |
নিজস্ব প্রতিনিধি - আমতার EuroKids Pre School-এ সম্প্রতি খুব আনন্দের সঙ্গে পালিত হলো অ্যানুয়াল ডে সেলিব্রেশন।
রঙিন পোশাকে সেজে ছোট ছোট ছাত্রছাত্রীরা নাচ, গান, কবিতা ও ছোট নাটক পরিবেশন করে। এত অল্প বয়সেও তাদের আত্মবিশ্বাস ও সুন্দর পরিবেশনা দেখে উপস্থিত অভিভাবকরা মুগ্ধ হন। প্রতিটি পরিবেশনার পরেই জোর করতালিতে ভরে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষিকারা বাচ্চাদের পাশে থেকে সাহস জুগিয়েছেন। অভিভাবকরাও সন্তানের সাফল্যে গর্বিত বলে জানান। অনেকের চোখে আনন্দের হাসি স্পষ্ট ছিল।
আরও পড়ুন - 1) এই প্রথমবার State Champion হাওড়া জেলার দ্বিতীয় প্রাচীনতম আমতা রামসদয় কলেজ
2) আমতায় রাজনাথ সিংয়ের হুঁশিয়ারি - ভয়মুক্ত ও শিল্পসমৃদ্ধ বাংলার লড়াই শুরু
স্কুল কর্তৃপক্ষ জানান, শুধু পড়াশোনা নয়, বাচ্চাদের মানসিক বিকাশ, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা গড়ে তোলার দিকেও সমান গুরুত্ব দেওয়া হয়। এখানে বাচ্চারা বাড়ির মতো পরিবেশে যত্ন, ভালোবাসা ও নিরাপত্তা পায়। আধুনিক শিক্ষাপদ্ধতির মাধ্যমে খেলতে খেলতে শেখার সুযোগ করে দেওয়া হয়।
আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য জানতে যোগাযোগ করুন: ৭০০১৬৪৫০৮৭
ঠিকানা: আমতা, খড়িয়প।
.jpeg)
0 Comments