স্বপ্ন ছিল… কিন্তু থেমে গেছে অর্থের কাছে। মেধা ছিল… কিন্তু সুযোগের অভাবে হারিয়ে গেছে পথেই। এমন হাজারো গল্প বদলাতেই কলকাতা থেকে শুরু হলো এক অনন্য উদ্যোগ - “PANKH – Gyan Se Gagan Tak”, উদ্যোগে Saarvaatnaam Foundation।
এই প্রকল্প শুধু একটি স্কিম নয়, এটি এক নতুন আশা—যেখানে মেধা পাবে তার প্রাপ্য ডানা। ভারতে আজও বহু ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিকের পর থেমে যায়। কারণ—অর্থের অভাব, দিশার অভাব, সুযোগের সীমাবদ্ধতা। পরিসংখ্যান বলছে, মাত্র ২৮ শতাংশই পৌঁছাতে পারে উচ্চশিক্ষায়। এই ছবিটাই বদলাতে চায় PANKH।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সারা দেশ জুড়ে প্রায় ৫০০ জন মেধাবী ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষার পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। Arts, Science, Commerce - এমনকি vocational এবং professional course - সব ক্ষেত্রেই তৈরি হবে নতুন সুযোগ। নির্বাচন প্রক্রিয়াও একদম স্বচ্ছ - প্রথমে অনলাইন aptitude test, তারপর সামাজিক এবং আর্থিক যাচাই। যারা সত্যিই যোগ্য, তারাই পাবে এই সুযোগ। তবে এখানেই শেষ নয়।
আরও পড়ুন ঃ আধুনিক শিক্ষার অঙ্গীকার নিয়ে পেঁড়োর The Bright Star Academy-তে শুরু হলো ২০২৬-২৭ শিক্ষাবর্ষ!
PANKH শুধু আর্থিক সহায়তা দেয় না - এটি গড়ে তোলে ভবিষ্যৎ। Academic mentoring, digital literacy training, career guidance এবং internship -সব মিলিয়ে এক সম্পূর্ণ সহায়তার হাত। Saarvaatnaam Foundation-এর বিশ্বাস - “অর্থের অভাবে যেন কোনো স্বপ্ন থেমে না যায়।” একটি ছোট উদ্যোগ… কিন্তু এর ডানায় ভর করেই উড়তে পারে অসংখ্য স্বপ্ন।
“PANKH কারণ, স্বপ্ন থামার জন্য নয়…উড়ার জন্য।”
.jpeg)
0 Comments