![]() |
| সিপিআই(এম)-এর নতুন শাখা কার্যালয় ‘বারীন্দ্রনাথ কোলে ভবন’-এর শুভ উদ্বোধন |
নিজস্ব প্রতিনিধি, হাওড়া জেলার আমতা–১ এরিয়া কমিটির অন্তর্গত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর নবনির্মিত শাখা কার্যালয় “বারীন্দ্রনাথ কোলে ভবন”-এর শুভ উদ্বোধন সম্পন্ন হলো। এই অনুষ্ঠানে দলের বহু নেতা-কর্মী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
নতুন এই শাখা কার্যালয়ের উদ্বোধন করেন কমরেড শ্রীদীপ ভট্টাচার্য্য, যিনি সিপিআই(এম)-এর পলিটব্যুরোর সদস্য। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমরেড দিলীপ ঘোষ, সম্পাদক, হাওড়া জেলা কমিটি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমরেড পরেশ পাল, সদস্য, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।
আরও পড়ুন ঃ ১) "কেউ ছাড় পাবে না, সব কথা মনে থাকবে" - তোপ মো: সেলিমের
২) আমতায় রাজনাথ সিংয়ের হুঁশিয়ারি - ভয়মুক্ত ও শিল্পসমৃদ্ধ বাংলার লড়াই শুরু
অনুষ্ঠানে দলের আরও বহু নেতৃত্ব উপস্থিত ছিলেন এবং এলাকার আপামর জনগণও এই অনুষ্ঠানে যোগ দেন। বক্তারা বলেন, নতুন এই শাখা কার্যালয় এলাকার সাংগঠনিক কাজকে আরও শক্তিশালী করবে এবং মানুষের পাশে থেকে কাজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নেতারা আরও বলেন, সাধারণ মানুষের সহযোগিতা ও সমর্থনেই এই কার্যালয় গড়ে উঠেছে। ভবিষ্যতেও মানুষের স্বার্থে, গণতন্ত্র রক্ষা এবং সমাজের উন্নয়নের জন্য একসাথে কাজ করার আহ্বান জানান তারা।
ভিডিও দেখুন - 📌
.jpeg)
0 Comments