![]() |
| পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীদের হাতে বিনামূল্যে সাইকেল, খুশির হাওয়া |
নিজস্ব প্রতিনিধি, ছোট মোহরা কিষান মান্ডি : পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত সহজ করা এবং পড়াশোনার প্রতি তাদের আরও উৎসাহিত করা।
গ্রামের অনেক জায়গায় স্কুল অনেক দূরে হওয়ায় প্রতিদিন যাতায়াত করতে ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হয়। অনেক সময় রাস্তার অবস্থা খারাপ থাকায় হেঁটে বা অন্যভাবে স্কুলে পৌঁছানো কঠিন হয়ে যায়। এই পরিস্থিতিতে সরকারের দেওয়া সাইকেল তাদের জন্য বড় সহায়তা হয়ে উঠেছে।
সাইকেল পেয়ে ছাত্রছাত্রীরা খুবই খুশি। এক ছাত্র জানায়, তার আগে একটি সাইকেল থাকলেও নতুন সাইকেল পাওয়ায় সে খুব আনন্দিত। কারণ গ্রামের রাস্তা খারাপ হওয়ায় সাইকেল মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। তাই বাড়িতে আরেকটি সাইকেল থাকলে স্কুলে যাওয়া অনেক সহজ হবে।
আরও পড়ুন ঃ- ১) উলুবেড়িয়ায় কম খরচে নন-সার্জিক্যাল হেয়ার প্যাচ পরিষেবা
২) Euro Kids Pre School - আনন্দে ভরা অ্যানুয়াল ডে উদযাপন
আরও কয়েকজন ছাত্রছাত্রী বলেন, এখন তারা দ্রুত ও সহজে স্কুলে যেতে পারবে। এতে তাদের সময়ও বাঁচবে এবং পড়াশোনায় বেশি মন দিতে পারবে।
ছাত্রছাত্রীরা এই উদ্যোগের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তাদের মতে, এই ধরনের সরকারি উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে বড় ভূমিকা রাখবে।
.jpeg)
0 Comments